মফস্বল সংবাদ  

উত্তর চরবংশী ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি গঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের যুবদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ আমির হোসেন ছৈয়ালকে আহবায়ক, মোঃ ইমাম হোসেনকে যুগ্ম আহবায়ক ও মোঃ জাহাঙ্গীর আলম চৌকদারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সম্প্রতি রায়পুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম আলমাছ ও যুবদলের সদস্য সচিব এমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- রায়পুরস্থ যুবদলের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় কমিটি ভেঙ্গে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম আলমাছ। প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হোসেন আহাম্মদ বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক ভূঁইয়া কামাল রায়হান। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব এমরান হোসেন ।

-আতোয়ার রহমান মনির
     
lbheading